ইসলামিক শিক্ষা ও সমাজ উন্নয়ন
স্টেশন পাড়া দাওয়াহ্ কমিউনিটি একটি সামাজিক সেবা মূলক প্লাটফর্ম। মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ব ও দ্বীনি সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি নববী আদর্শে ঐক্যবদ্ধ করা এর অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
সদস্য ফরম পূরণ করুনকিছু পরিকল্পনা কে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় ‘স্টেশন পাড়া দাওয়াহ্ কমিউনিটি’। ‘স্টেশন পাড়া দাওয়াহ্ কমিউনিটি’ একটি সামাজিক সেবা মূলক প্লাটফর্ম। মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ব ও দ্বীনি সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি নববী আদর্শে ঐক্যবদ্ধ করা এর অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। বিশেষ করে এটি ইলম অর্জনকে বিশেষ ভাবে প্রাধান্য দেয়। দ্বীনি সচেতনতা তৈরিতে এটি বিশেষ ভাবে ভূমিকা রাখবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। বর্তমান সময়ে মুসলিম উম্মাহর অধঃপতন এর কারণ গুলোর অন্যতম একটি হলো ইসলাম সর্ম্পকে অজ্ঞ। অথবা বলতে পারেন ফরজ ইলমটুকু সর্ম্পকে গাফেল।
মানুষ মাত্রই পরোপকারী। সমাজে সব থেকে খারাপ মানুষটাও কোনো না কোনো ভাবে মানুষের সাহায্য সেবা করে থাকে বিভিন্ন ভাবে। এটার একটা বাস্তব উদাহরণ হলো একটি নষ্ট ঘড়ি। নষ্ট হলেও দিনে দুইবার সঠিক সময় প্রদান করে। সব থেকে বড় কথা অন্যের পাশে থাকা বিষয়ে ইসলাম আমাদের উদ্ভুদ্ধ করে। এটি আমাদের জন্য নেকীর কাজ। কোনো কাজে একক ভাবে কাউকে সহযোগিতা করলে যেমন মানুষের পাশে থাকা হয়। ঠিক একই কাজ যদি দল হয়ে একাধিক জন করি,তাহলে সেটি যেমন সহজ ভাবে সম্পন্ন হয়,তেমনি কাজে আনন্দ পাওয়া যায় এবং এটি সমাজের মানুষদের মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টি করে।
ইসলাম আমাদের একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে শেখায়। আমাদের কমিউনিটি এই ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করবে ইন শা আল্লাহ।
বর্তমান সমাজ ব্যবস্থায় ইসলাম সমর্থন করে না এমন নানা কাজ ও আচার অনুষ্ঠান এর অনুপ্রবেশ ঘটেছে। যার মূল হোতা পশ্চিমা দেশগুলোকে বলা হয়। পশ্চিমাদের নানান দৃষ্টি-ভঙ্গি মুসলিম সমাজে একনিষ্ঠভাবে ইসলাম পালন কাল হয়ে দাঁড়িয়েছে। মুসলিম বিশ্বের আনাচে কানাচে আগুলোর অনুপ্রবেশ ঘটেছে। আমাদের জেনারেশন এর হাজারো যুবক এইসকল অপসংস্কৃতি তে অজান্তেই মত্ত হয়ে গিয়েছে। অতএব এগুলো বিতারিত করার জন্য এই যুবক জেনারেশন কে এগিয়ে আসতে হবে।
এদেরকেই উদ্দ্যেগ নিয়ে ইসলাম কে ছড়িয়ে দিতে হবে। ইসলামের সুমহান আদর্শ কে উপস্থাপন করতে হবে সমাজে। এই ক্ষেত্রেও আমাদের কমিউনিটি অগ্রগামী ভূমিকা পালন করবে ইন শা আল্লাহ।
প্রতি সপ্তাহে শিশু ও বড়দের জন্য কুরআন শিক্ষা ক্লাস, তাজবিদ সহ কুরআন তিলাওয়াত প্রশিক্ষণ এবং হিফজ ক্লাস পরিচালনা করা হবে ইনশাআল্লাহ।
মাসিক ইসলাহী মাহফিল, ইসলামিক বই পাঠচক্র আয়োজন , যুব সেমিনার এবং পরিবার পরিকল্পনা বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হবে ইনশাআল্লাহ।
দরিদ্র ও অসহায় পরিবারদের সহায়তা, রমজান মাসে ইফতার বিতরণ,দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ সহ সামাজিক সেবামুলক কাজের ক্যাম্প আয়োজন করা হয়।
তরুণ প্রজন্মকে পশ্চিমা অপসংস্কৃতি ও অনৈতিক কর্মকাণ্ড থেকে মুক্ত করে ইসলামের সুমহান আদর্শে দীক্ষি করা আমাদের অন্যতম লক্ষ্য ইনশাআল্লাহ।
সর্বস্তরের মানুষের মাঝে ইসলামের মৌলিক ও জরুরি জ্ঞান (ফরজ ইলম) পৌঁছে দেওয়া এবং দ্বীন সম্পর্কে উদাসীনতা দূর করা। ফরজ সর্ম্পকে নূন্যতম জ্ঞান অর্জনে সহায়তা।
পারস্পরিক সুসম্পর্ক ও মৈত্রীর বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে একটি সুশৃঙ্খল কমিউনিটি গড়ে তোলা।
আমাদের কমিউনিটির সাথে যুক্ত হন এবং ইসলামের সেবায় অংশ নিন
নিচের ফরমটি পূরণ করে আমাদের কমিউনিটির সদস্য হোন
ফরম পূরণ করতে গুগল অ্যাকাউন্টের প্রয়োজন হতে পারে
ফরম পূরণ করতে প্রায় ৩-৫ মিনিট সময় লাগবে
ফরম জমা দেওয়ার পর স্বয়ংক্রিয় কনফার্মেশন পাবেন
যদি ফরম দেখা না যায়, নিচের বাটনে ক্লিক করুন:
সরাসরি গুগল ফর্মে যানচেয়ারম্যান, স্টেশন পাড়া দাওয়াহ্ কমিউনিটি
সাধারণ সম্পাদক
সদস্য, শিক্ষা বিভাগ
সদস্য, দাওয়াহ বিভাগ
নীলফামারী রেলওয়ে স্টেশন, নীলফামারী, বাংলাদেশ
+8809678636241
stationparadawahcommunity@gmail.com
শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত